- প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৫ ০৬:১৪ পিএম
গোবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিতে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) ছাত্র সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার (২৬ আগষ্ট) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে এ কর্মসূচি শুরু করে শিক্ষার্থীরা। ৩টা পর্যন্ত চলা এ অবস্থান কর্মসূচীতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। এসময় তারা ছাত্র সংসদ নির্বাচনের জোর দাবি জানান।
পরে বিকাল তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর অবস্থান কর্মসূচির স্থলে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের সাথে কথা বলেন। এসময় তার কাছে কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আলী ত্বোহা বলেন, প্রতিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাণের দাবি হলো ছাত্র সংসদ নির্বাচন। এর মাধ্যমে সকল শিক্ষার্থীর সার্বজনীন প্রতিনিধি নির্বাচন সম্ভব। নির্বাচিত প্রতিনিধিরা তখন সকল শিক্ষার্থীর প্রতি দায়বদ্ধ থাকবেন। ক্যাম্পাস স্থিতিশীল রেখে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কালো টাকা ও পেশিশক্তিনির্ভর রাজনীতি বন্ধ করতে ছাত্র সংসদ অত্যন্ত জরুরি।
কৃষি বিভাগের শিক্ষার্থী জসিম উদ্দিন বলেন, ছাত্র সংসদ নির্বাচন শিক্ষার্থীদের অধিকার আদায়ের অন্যতম মাধ্যম। সংসদ থাকলে প্রশাসনের কাছে ছাত্রদের কথা বলার মঞ্চ তৈরি হবে। পাশাপাশি সব ছাত্র সংগঠনের সহাবস্থান নিশ্চিত হবে। না হলে ক্ষমতাসীন দলের একক আধিপত্য বেড়ে যায়। এতে যেমন শিক্ষার্থীরা অধিকার হারাচ্ছে, তেমনি দেশও যোগ্য নেতৃত্ব থেকে বঞ্চিত হচ্ছে।
লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী সুবর্না জয় বলেন, ছাত্র সংসদ না থাকায় ক্লাসরুমের সংকট, হলের আসন, ল্যাব সুবিধা ও টিউশন ফি সংক্রান্ত সমস্যাগুলো নিয়ে শিক্ষার্থীদের কোনো আনুষ্ঠানিক প্রতিনিধি নেই। গণতান্ত্রিক অধিকার নিশ্চিতের মাধ্যমই হলো ছাত্র সংসদ। আমরা শান্তিপূর্ণ, যুক্তিনির্ভর ও ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে এ দাবি জানাচ্ছি। #
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক:শুক্রবার ছুটির দিন বিকেলে আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখলেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা...
-
বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্য প্রয়াত সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া...
-
একটি চুক্তি কতটা দীর্ঘস্থায়ী হতে পারে? আর দুই দেশের সম্পর্কের মৌলিক পরিবর্তন ঘটলে সেই চুক্তির সুবিধা কি আগের মতো বহাল...
-
ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) পরীক্ষার ফলাফলে ১ম ব্যাচেই প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে বরিশাল বিভাগে প্রতিষ্ঠিত প্রথম...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!