- প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২৫ ০৩:৩৮ পিএম
গোবিপ্রবির সীমানা নির্ধারণ ও নিরাপত্তা জোরদারের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি প্রদান
গোবিপ্রবি প্রতিনিধি :গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি ) শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের সীমানা প্রাচীর ও প্রধান ফটক নির্মাণের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
সোমবার ( ১ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের
উপাচার্য বরাবর স্মারকলিপিতে এই দাবি জানানো হয়।এসময় শাখা ছাত্রদলের সভাপতি দূর্জয় শুভ,সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বিদ্যুৎসহ বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে দাবি জানোনো হয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেশের একটি গুরুত্বপূর্ণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হলেও এখানে এখনও সীমানা প্রাচীর ও প্রধান ফটক নির্মাণ সম্পূর্ণ হয়নি। ফলে বিশ্ববিদ্যালয়ের ভেতরে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।
আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে প্রধান ফটকের নির্মাণকাজ শেষ করার জন্য জোর দাবি জানানো হয়েছে।
এছাড়াও, শিক্ষার্থীদের আবাসন সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। এতে উল্লেখ করা হয়,বর্তমানে সীমিত সংখ্যক আবাসিক হল থাকায় শিক্ষার্থীরা আবাসন সংকটে ভুগছে। ছেলে-মেয়েদের জন্য অতিরিক্ত নতুন আবাসিক হল নির্মাণের জন্য দ্রুত ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে অপহরণের ৩ দিন পর সাতক্ষীরা জেলার ভোমরা সীমান্ত এলাকা থেকে অপহৃত শিশু সাজিম শিকদার ইয়াছিনকে...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : বাংলাদেশ ফুটবল লিগের তৃতীয় রাউন্ডে গোপালগঞ্জে জামাল ভুইয়ার ব্রাদার্স ইউনিয়নকে উড়িয়ে দিয়েছে ফর্টিস এফসি। জয় এসেছে...
-
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় স্টার্ট নেটওয়ার্কের সহযোগিতায় এবং আভাসের বাস্তবায়নে “Cyclone Readiness Project for the Three Most At-Risk, Previously Uncovered Unions...
-
একটি দেশের অর্থনীতির অগ্রগতি শুধু বড় শিল্পকারখানা কিংবা রপ্তানি খাতের ওপর নির্ভর করে না; এর সঙ্গে গভীরভাবে যুক্ত থাকে আবাসনসহ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!