- প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৫ ০৬:১৩ পিএম
গোবিপ্রবি ও ইন্দোনেশিয়ার সুরাকার্তা ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ইন্দোনেশিয়ার মুহাম্মাদিয়া ইউনিভার্সিটি অব সুরাকার্তার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৬ আগষ্ট) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরে সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর ও মুহাম্মাদিয়া ইউনিভার্সিটি অব সুরাকার্তার পক্ষে স্বাক্ষর করেন রেক্টর প্রফেসর ড. হারুন জোকো প্রায়িতনো।
এই সমঝোতার আওতায় উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথভাবে শিক্ষা ও গবেষণা প্রকল্প পরিচালনা; শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী বিনিময়; সেমিনার, ওয়ার্কশপ, কনফারেন্স ও একাডেমিক সভা আয়োজন করা হবে। এতে করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা গবেষণা কার্যক্রম পরিচালনার মাধ্যমে নিজেদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়কে আরো এগিয়ে নিতে পারবেন।
সমঝোতা স্মারক স্বাক্ষরকালে ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. মো. কামরুজ্জামান ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড বিভাগের সভাপতি ড. মৃণাল কান্তি বাওয়ালী উপস্থিত ছিলেন। #
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক:শুক্রবার ছুটির দিন বিকেলে আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখলেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা...
-
বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্য প্রয়াত সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া...
-
একটি চুক্তি কতটা দীর্ঘস্থায়ী হতে পারে? আর দুই দেশের সম্পর্কের মৌলিক পরিবর্তন ঘটলে সেই চুক্তির সুবিধা কি আগের মতো বহাল...
-
ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) পরীক্ষার ফলাফলে ১ম ব্যাচেই প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে বরিশাল বিভাগে প্রতিষ্ঠিত প্রথম...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!