- প্রকাশিত: ১২ আগস্ট ২০২৫ ০৬:১০ পিএম
গোবিপ্রবি ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের নিয়ে "কোনটাকে বলি সংবাদ" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের নিয়ে দিনব্যাপী "কোনটাকে বলি সংবাদ" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর এ সেমিনারের আয়োজন করে।
আজ মঙ্গলবার (১২ আগষ্ট) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৫০১ নং রুমে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর।
জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে উপ উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান, প্রোক্টর আরিফুল হক রাজীব বক্তব্য রাখে।
এ সেমিনারে মুখ্য আলোচনা ছিলেন সাংবাদিক মোহসীন উল হাকিম এবং আলোচক ছিলেন চ্যানেল ২৪ এর বাদল সাহা ও প্রথম আলোর নুতন শেখ। এ সেমিনারে বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক ক্যাম্পাস সাংবাদিক অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, ক্যাম্পাসে যে ধরনের সাংবাদিকতা করা হয় তা অনেক সময় বস্তুনিষ্ট হয় না। ক্যাম্পাস সাংবাদিকতা যে নিউজ প্রচার হয় তাতে ভাল সম্পাদনা প্রয়োজন। যে নিউজ প্রচার করা হবে তার একটি রেফোরেন্স, সত্য-মিথ্যা যাচাই থাকা দরকার। ঢালাও ভাকে কাউকে অভিযোগ দেয়া, ঢালাও ভাবে কাউকে নিন্দা করা, যা ইচ্ছা তাই প্রচার করা তা সাংবাদিকতার আদর্শ, নীতিনৈতিকতার মধ্যে পরে না। আশা করি এ সেমিনারের মাধ্যমে ক্যাম্পাস সাংবাদিকতা এগিয়ে যাবে এবং যারা সাংবাদিকতা করছে তারা সাংবাদিকতা শিখবে। #
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক:শুক্রবার ছুটির দিন বিকেলে আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখলেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা...
-
বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্য প্রয়াত সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া...
-
একটি চুক্তি কতটা দীর্ঘস্থায়ী হতে পারে? আর দুই দেশের সম্পর্কের মৌলিক পরিবর্তন ঘটলে সেই চুক্তির সুবিধা কি আগের মতো বহাল...
-
ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) পরীক্ষার ফলাফলে ১ম ব্যাচেই প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে বরিশাল বিভাগে প্রতিষ্ঠিত প্রথম...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!