- প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৬ ০২:১৩ পিএম
গলাচিপায় বিশ্ব শিক্ষক দিবস পালিত
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
‘শিক্ষকদের পাশে দাঁড়ানো: পেশার সুরক্ষা, মর্যাদার উন্নয়ন এবং আমাদের ভবিষ্যৎ গঠনের ৬০ বছর’ এই প্রতিপাদ্যের আলোকে পটুয়াখালীর গলাচিপায় ‘বিশ্ব শিক্ষক দিবস’ পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও শিক্ষা পরিবারের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্প্রসারিত প্রশাসনিক ভবনের চত্বর থেকে র্যালিটি শুরু হয়ে পরিষদের আশপাশের সড়কগুলো প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদের হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো. ইজাজুল হক।
সহকারী উপজেলা শিক্ষা অফিসার মু. খালিদ হোসাইনের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম মোস্তফা, উপজেলা গণঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক মো. হাফিজুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মো. গোলাম সগীর, একাডেমিক সুপারভাইজার মো. আবুল কালাম সাঈদ, আইসিটি অফিসার মো. ইউসুফুল ইসলাম, গলাচিপা সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. রোকনুজ্জামান, এনজেড আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. আবদুল হাই, গলাচিপা আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আবুল হোসাইন, কালারাজা হোসাইনিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. মিজানুর রহমান, গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মু. নিজাম উদ্দিন, গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আলমগীর হোসাইন প্রমুখ।
সভায় বক্তারা বিশ্ব শিক্ষক দিবসের গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে শিক্ষকদের কর্তব্য, মর্যাদা, অধিকার ও শিক্ষাক্ষেত্রে শিক্ষকদের অন্তরায় তুলে ধরেন।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে দোকান কর্মচারী ইমাম রেজা নামে এক যুবককে হত্যা করা হয়েছে-এমন অভিযোগ এনে হত্যাকারীদের গ্রেফতার ও...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!