- প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৬ ০৫:৫০ পিএম
গলাচিপায় আবদুল গনি স্মৃতি পাঠাগারের ৩০তম বছরে পদার্পণ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
“মেধা ও মননে বিকশিত হোক আজকের সমাজ, ভবিষ্যতের পৃথিবী”—এই স্লোগানকে ধারণ করে পটুয়াখালীর গলাচিপায় আবদুল গনি স্মৃতি পাঠাগারের ২৯ বছর পূর্তি ও ৩০তম বছরে পদার্পণ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় আবদুল গনি স্মৃতি পাঠাগার ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। গলাচিপা পৌরসভার মোট সাতটি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিশু শিক্ষার্থী এতে অংশ নেয়।
আবদুল গনি স্মৃতি পাঠাগারের সভাপতি ডা. অনিল মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গলাচিপা থিয়েটারের সভাপতি মো. কামাল হোসেন, সাধারণ সম্পাদক মো. রাকিবুল হাসান সহ-সভাপতি সাইমুন রহমান এলিট,সহ সম্পাদক অনুপ দেবনাথ, সবুজ কুমার পাল, আবুল কালাম, অলক কর্মকার, জুয়েল রানা, সামিয়া আক্তার সমি প্রমূখ এছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ, অভিভাবক সুধীজন উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় শিক্ষার্থীদের বয়স ও শ্রেণিভিত্তিক তিনটি গ্রুপে ভাগ করা হয়। প্রাক-প্রাথমিক ও প্রথম শ্রেণির শিক্ষার্থীদের ‘ক’ গ্রুপে বিষয় ছিল জাতীয় পতাকা। দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের ‘খ’ গ্রুপে সূর্যোদয় অথবা সূর্যাস্ত এবং চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ‘গ’ গ্রুপে প্রাকৃতিক দৃশ্য আঁকার বিষয় নির্ধারণ করা হয়।
চিত্রাঙ্কন প্রতিযোগিতাকে ঘিরে শিশুদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। নানা রঙের তুলিতে ও পেন্সিলে নিজেদের কল্পনার জগতকে কাগজে ফুটিয়ে তোলে কোমলমতি শিক্ষার্থীরা। অভিভাবক ও আয়োজকদের উপস্থিতিতে পুরো পাঠাগার প্রাঙ্গণ পরিণত হয় এক আনন্দঘন মিলনমেলায়।
আবদুল গনি স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক মো: রাকিবুল হাসান জানান, শিশুদের সৃজনশীলতা বিকাশ, মেধার চর্চা এবং বই ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রতি আগ্রহ সৃষ্টি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও শিশু-কিশোরদের নিয়ে এ ধরনের শিক্ষামূলক ও সৃজনশীল কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
এই বিভাগের আরো খবর
-
গৌরনদী (প্রতিনিধি) বিক্রম আকাশ :সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রী, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদায়) জহির উদ্দিন স্বপন-এমপি বলেছেন, রাজনীতি আমার...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি “মেধা ও মননে বিকশিত হোক আজকের সমাজ, ভবিষ্যতের পৃথিবী”—এই স্লোগানকে ধারণ করে পটুয়াখালীর গলাচিপায় আবদুল গনি...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!