- প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬ ১১:৩৩ এএম
গলাচিপা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষকে বিদায় সংবর্ধনা,মরনোত্তর সম্মাননা পেলেন ৫ গুণী শিক্ষক
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. শাহজাহানকে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে কলেজের প্রয়াত পাঁচ শিক্ষককে মরনোত্তর সম্মাননা প্রদান করা হয়।
বুধবার (১৪ অক্টোবর) কলেজ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রয়াত সম্মাননাপ্রাপ্ত শিক্ষকরা হলেন—কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক অধ্যক্ষ মুঃ ইউসুফ মিয়া, সহকারী অধ্যাপক (অর্থনীতি) মো. কামাল হোসেন, প্রভাষক (ইংরেজি) রামানন্দ দেবনাথ, প্রভাষক (ব্যবস্থাপনা) মো. জাহাঙ্গীর কবির এবং প্রদর্শক (কৃষিশিক্ষা) মো. আ. হালিম।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুর রশিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি ডা. মো. নুরুল আমীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদায়ী অধ্যক্ষ মো. শাহজাহান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. সোহরাব হোসেন মিয়া,
যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ইখতিয়ার রহমান কবির, উলানিয়া স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক মো. এমদাদ হোসেন, প্রধান শিক্ষক মুঃ নিজাম উদ্দিন, মো. আলমগীর হোসেন ও মো. মোশাররফ হোসাইন। এ ছাড়া উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির সদস্য মেহেদী হাসান সিজার এবং অভিভাবক সদস্য গাজী আ. রহিম।
বিদায়ী অধ্যক্ষের কর্মজীবন ও অবদান নিয়ে স্মৃতিচারণ করেন কলেজের সাবেক সহকারী অধ্যাপক মো. গিয়াস উদ্দিন, সহকারী অধ্যাপক মুজাহিদুল ইসলাম, সহকারী অধ্যাপক ও সিনিয়র সাংবাদিক মো. হারুন অর রশিদ, আবু হেনা মো. শোয়েব এবং একাদশ শ্রেণির শিক্ষার্থী মোসা. নুর নাহার।
অনুষ্ঠানে বিদায়ী অধ্যক্ষের উদ্দেশে মানপত্র পাঠ করেন দ্বাদশ শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী রাইসা মনি। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের সহকারী অধ্যাপক (ইংরেজি) মো. রিয়াজুল ইসলাম। দোয়া পরিচালনা করেন সহকারী অধ্যাপক (ইসলাম শিক্ষা) মো. আউয়াল।
এ সময় গলাচিপা মহিলা ডিগ্রি কলেজের বিদায়ী অধ্যক্ষকে নিয়ে জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত একটি ফিচার নিউজের বাঁধাই করা কপি তাঁর হাতে তুলে দেন গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষার্থী ও কলামিস্ট নিয়ামুর রশিদ শিহাব।
অনুষ্ঠানে বিদায়ী অধ্যক্ষের দীর্ঘ কর্মজীবনের অবদান স্মরণ করার পাশাপাশি প্রয়াত পাঁচ শিক্ষকের শিক্ষা ক্ষেত্রে অবদানের প্রতিও শ্রদ্ধা জানানো হয়।
এই বিভাগের আরো খবর
-
আরিফ রহমান রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের স্মৃতিবিজড়িত এবং কীর্তনখোলার কোল ঘেঁষে গড়ে ওঠা বরিশাল দেশের একটি অত্যন্ত প্রাচীন ও ঐতিহ্যবাহী...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!