- প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৫ ০৮:০৬ পিএম
ডিপ্লোমাদের অযৌক্তিক কোটার বিরুদ্ধে যবিপ্রবিতে বিএসসি প্রকৌশল শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন
যবিপ্রবি প্রতিনিধি
সরকারি চাকরিতে বিএসসি প্রকৌশলীদের প্রতি বৈষম্য নিরসন, ডিপ্লোমা টেকনিশিয়ানদের কোটার বিরুদ্ধে এবং ৩ দফা দাবিতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ক্লাস-পরীক্ষা বর্জন ও বিক্ষোভ সমাবেশ করেছে যবিপ্রবির প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের শিক্ষার্থীরা।
সোমবার (২৫ আগষ্ট) বিক্ষোভ মিছিলটি স্যার জগদীশ চন্দ্র বসু অ্যাকাডেমিক ভবনের সামনে থেকে শুরু হয়ে যবিপ্রবির বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এসময় উত্থাপিত দাবিগুলোর মধ্যে প্রথম হলো ৯ম গ্রেড (সহকারী প্রকৌশলী বা সমমান পদ) পদে প্রবেশের জন্য সবাইকে সমানভাবে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি হতে হবে, কোনোভাবেই কোটার মাধ্যমে পদোন্নতি নয়, এমনকি অন্য নামে সমমান পদ তৈরি করেও পদোন্নতি দেওয়া যাবে না। দ্বিতীয় দাবি হলো ১০ম গ্রেড (উপসহকারী প্রকৌশলী বা সমমান পদ) ডিপ্লোমাদের জন্য বরাদ্দকৃত ১০০% কোটা বাতিল করতে হবে, এই পদে ন্যূনতম যোগ্যতা হবে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, তবে উচ্চতর যোগ্যতাসম্পন্ন বিএসসি বা এমএসসি ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবে। তৃতীয় দাবি হলো “ইঞ্জিনিয়ার” পদবীর ব্যবহার শুধুমাত্র বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী প্রকৌশলীরাই নামের পাশে "ইঞ্জিনিয়ার" পদবী ব্যবহার করতে পারবেন, অন্য কেউ এই পদবী ব্যবহার করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ”আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাই নাই", "২৪ এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার", "এই মূহুর্তে দরকার কোটা প্রথার সংস্কার" "কোটার নামে অবিচার, চলবে না চলবে না" ইত্যাদি স্লোগান দিতে থাকে।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, প্রকৌশলীদের সরকারি চাকুরীতে যে বৈষম্যমূলক কোটাব্যবস্থা রয়েছে তার বিরুদ্ধে সারা বাংলাদেশের সকল প্রকৌশলীরা ও প্রকৌশল শিক্ষার্থীদের যে আন্দোলন চলছে তারই ধারাবাহিকতায় যবিপ্রবির প্রকৌশলী শিক্ষার্থীরাও আজ রাস্তায় নেমে এসেছে। প্রকৌশল খাতে ২০১৩ সালে ফ্যাসিস্ট স্বৈরাচারের আমলে যে ১০ম গ্রেড সৃষ্টি করা হয় সেখানে ১০০% ডিপ্লোমাদের জন্যে কোটা রয়েছে যেখানে বিএসসি প্রকৌশলীদের প্রতি বৈষম্য করা হচ্ছে এবং আমাদের এই ৯ম গ্রেডেও প্রমোশনের মাধ্যমে ৩৩% কোটা তারা দখল করে নিচ্ছে এতে আমাদের প্রকৌশলীদের অধিকার ক্ষুন্ন হচ্ছে।
শিক্ষার্থীরা আরো বলেন, আমরা কোন কোট চাই না। আমরা এখান থেকে সরকারকে হুঁশিয়ারি দিতে চাই তারা যেন আমাদের ১০ম গ্রেডের জায়গাটা রয়েছে সেটা সংস্কার করে আমাদেরকে পরীক্ষা দেওয়ার যথাযথ সুযোগ দেয় এবং প্রকৌশলীদের সাথে এত বছর ধরে যে বৈষম্য হচ্ছে দ্রুত এই বৈষম্যের একটা যৌক্তিক অবসান করে ন্যায্য অধিকার দিতে হবে। এছাড়াও এই অন্তর্বর্তীকালীন সরকার যেন কোটা নয় বরং মেধা ও যোগ্যতার ভিত্তিতে সুষ্ঠু পরীক্ষার মাধ্যমে নিয়োগ দেওয়া হয় এই আহ্বান জানাই।
এই বিভাগের আরো খবর
-
শারদীয় দুর্গোৎসবের আনন্দ ও সম্প্রীতির বার্তা নিয়ে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। শারদীয় দুর্গোৎসবে বিভাগীয় নগরী রংপুরে পূজামণ্ডপ পরিদর্শনে আগামীকাল মঙ্গলবার (২০ অক্টোবর) রংপুরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার...
-
যবিপ্রবি প্রতিনিধিবিশ্বের ৩৭টি দেশের কয়েকশত দলকে পেছনে ফেলে জাতিসংঘের গ্লোবাল এআই হ্যাকাথনে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের দল ‘zAI BD’। প্রতিযোগিতার লক্ষ্য...
-
নিজস্ব প্রদিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে ৫ পুলিশ সদস্যসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছে।আজ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!