- প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৫ ০৫:৩৩ পিএম
ডাইনিংয়ের খাবারে কেঁচো আকৃতির পোকা, খোঁজ নেই হল প্রভোস্টের
মিনহাজুর রহমান মেহেদী, বেরোবি প্রতিনিধি
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শহীদ মুখতার ইলাহী হলের ডাইনিংয়ের খাবারে বড় আকৃতির পোকা পেয়েছে এক আবাসিক শিক্ষার্থী।
রোববার (৩১ আগস্ট) দুপুরের খাবারে এ পোকা পাওয়া যায়।
খাবারে পোকা পাওয়া আবাসিক শিক্ষার্থী রাশেদ হোসেন বলেন, আমি খাবার নিয়ে যখন খেতে বসি তখনই দেখতে পাই বড় একটা পোকা। দেখতে কেঁচোর মত। এরপর আর আমি খাই নাই। এসব দেখার পর আর খেতে মন চায়।
তিনি আরও বলেন, এগুলো দেখার পর খাওয়ার রুচি বন্ধ হয়ে গেছে। সব খাবার ফেলে দিয়ে রুমমেট থেকে খাবার নিয়ে খাইলাম।
আবাসিক শিক্ষার্থীদের অভিযোগ, গত এক মাস থেকে হলে প্রভোস্ট নেই। প্রভোস্ট ছাড়াই চলছে হল। কোনো কিছু দেখা শোনার কেউ নাই। অব্যবস্থাপনায় চলছে হল।
ক্ষোভ প্রকাশ করে হলের আবাসিক শিক্ষার্থী মোকছেদুল মমিন বলেন, আজ দেখলাম হলের খাবারে ২-৩ ইঞ্চির মতো একটি কেচো- তাছাড়া প্রায়ই শিক্ষার্থীরা ডাইনিংয়ের খাবারের ব্যাপারে অভিযোগ দেখা যায়। কিন্তু স্থায়ী কোনো সমাধান আমরা দেখতে পাচ্ছি না। একটা লাইভ স্ট্রিমিং কিংবা কলে কথা বলতেও মিনিটে মিনিটে নেট বাফারিং। ওয়াইফাই সমস্যা আর কাটছেই না। হলের ছোট্ট একটা গেস্টরুম সেটা ঠিকঠাক করার দিকে কোনো নজর নাই। স্টুডেন্টদের রিডিং রুমে জায়গা সংকুলান, মাঝেমধ্যে এটা ওটা নষ্ট হচ্ছে এগুলো নিয়ে প্রশাসনের কোনো মাথাব্যথা নাই। বড় কথা হলের প্রভোস্টই নাই- আমরা আর কতদিন এভাবে চলবো নানান সমস্যার মধ্য দিয়ে। ডাইনিংয়ের উন্নয়নের বিষয়সহ অন্যান্য সকল সমস্যার বিষয়ে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
এ ব্যাপারে ডাইনিং পরিচালনার দায়িত্বে থাকা কাউসার আহমেদ বলেন, শাকে এত বড় পোকা পাওয়া রীতিমতো অসম্ভব। শাক ধোয়া হয় তারপর হাত দিয়ে ভাগ করা হয়। এইটা তো হাতেও লাগার কথা। এইটি পরিকল্পিত কিনা তাও দেখার বিষয়।
এ ব্যাপার হল প্রভোস্ট ড. মো. কামরুজ্জামানকে ফোন দিলে তিনি ফোন রিসিভ করে কথা না বলে ফোন কেটে দেন।
এই বিভাগের আরো খবর
-
শারদীয় দুর্গোৎসবের আনন্দ ও সম্প্রীতির বার্তা নিয়ে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। শারদীয় দুর্গোৎসবে বিভাগীয় নগরী রংপুরে পূজামণ্ডপ পরিদর্শনে আগামীকাল মঙ্গলবার (২০ অক্টোবর) রংপুরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার...
-
যবিপ্রবি প্রতিনিধিবিশ্বের ৩৭টি দেশের কয়েকশত দলকে পেছনে ফেলে জাতিসংঘের গ্লোবাল এআই হ্যাকাথনে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের দল ‘zAI BD’। প্রতিযোগিতার লক্ষ্য...
-
নিজস্ব প্রদিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে ৫ পুলিশ সদস্যসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছে।আজ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!