- প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২৫ ০৮:৫১ এএম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে গোবিপ্রবিতে বিক্ষোভ সমাবেশ
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
আজ রবিবার (৩১ আগষ্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের গোল চত্ত্বরে শিক্ষার্থীরা জড়ো হয়ে সমাবেশ শুরু করে। এতে শিক্ষকরা একাত্মতা ঘোষনা করে সমাবেশে যোগ দেন। প্রতিবাদ সমাবেশে ছাত্র উপদেষ্টা মো: বদরুল ইসলাম, প্রক্টর ডা. আরিফুজামান রাজিব, শিক্ষার্থী জামিউল আলম জয়, মো: রায়হান বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, নতুন বাংলাদেশে শিক্ষার্থীদের টার্গেট করে হামলা চালানো হচ্ছে। যার প্রকৃত উদাহরন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একা নয়, তাদের সাথে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১২ হাজার শিক্ষার্থী রয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রতি আহবান জানাবো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের উপর হামলারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনবে। #
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক:শুক্রবার ছুটির দিন বিকেলে আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখলেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা...
-
বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্য প্রয়াত সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া...
-
একটি চুক্তি কতটা দীর্ঘস্থায়ী হতে পারে? আর দুই দেশের সম্পর্কের মৌলিক পরিবর্তন ঘটলে সেই চুক্তির সুবিধা কি আগের মতো বহাল...
-
ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) পরীক্ষার ফলাফলে ১ম ব্যাচেই প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে বরিশাল বিভাগে প্রতিষ্ঠিত প্রথম...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!