- ববি প্রতিনিধি, আহম্মদ আব্দুল্লাহ
- প্রকাশিত: ৬ আগস্ট ২০২৬ ১২:৫৪ পিএম
ছাত্রশিবিরের বিরুদ্ধে হামলার অভিযোগের প্রতিবাদে ববি ছাত্রদলের বিক্ষোভ মিছিল
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘাতের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল। বুধবার রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং গ্রাউন্ড ফ্লোরে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং সংঘাতের ঘটনার প্রতিবাদ জানান।
বিক্ষোভ মিছিলে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মোঃ মোশাররফ হোসেন সহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগের প্রতিবাদ জানান। একই সঙ্গে ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সংঘাতের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
উল্লেখ্য, এর আগে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘাতের ঘটনা ঘটে। ওই ঘটনার প্রতিবাদেই রাতে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এই বিভাগের আরো খবর
-
বরিশাল প্রতিনিধি:বরিশালের বাকেরগঞ্জে ভ্যানচালক সুমন সিকদারকে (৩২) প্রকাশ্যে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি...
-
ববি প্রতিনিধিবরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগকে সহযোগিতা, শিক্ষার্থীদের ভয়ভীতি প্রদর্শন ও হুমকির অভিযোগে সরকারি কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত ও আইনানুগ...
-
নিজস্ব প্রতিবেদকবরিশালে 'বি বাড়িয়া' নামের একটি বেকারির প্রায় সাড়ে তিন লাখ টাকা আত্মসাতের ঘটনা ধামাচাপা দিতে মালিকপক্ষের বিরুদ্ধে মিথ্যা ও...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!