- প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২৫ ০৮:৫০ এএম
চবিতে নৃশংস হামলার প্রতিবাদে যবিপ্রবিতে বিক্ষোভ
যবিপ্রবি প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) স্থানীয় সন্ত্রাসী দ্বারা শিক্ষার্থীদের উপর নৃশংস হামলার প্রতিবাদে মশাল মিছিল ও বিক্ষোভ করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীরা।
রবিবার (৩১ আগস্ট) বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শুরু হয়ে ছাত্রহলসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় শিক্ষার্থীরা 'আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না', 'রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়', 'সন্ত্রাসীদের ঠিকানা,এই বাংলায় হবেনা', 'সন্ত্রাসীদের আস্তানা, ভেঙে দাও গুড়িয়ে দাও', 'সন্ত্রাসীদের বিরুদ্ধে, ডাইরেক্ট একশন', 'সন্ত্রাসীদের বিরুদ্ধে, লড়াই হবে একসাথে', 'এক দুই তিন চার, সন্ত্রাসী তুই বাংলা ছাড়' স্লোগান দিতে থাকে।
এসময় ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মোঃ তপু ইসলাম বলেন, আমরা চবিতে শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। চট্টগ্রামে সাধারণ শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার সম্পূর্ণ দায়ভার অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে। আগামী ২৪ ঘন্টার মধ্যে এই সরকার যদি কোন দৃষ্টান্তমূলক পদক্ষেপ না নেয় তবে আমরা ছাত্র-সমাজ তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব।
জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের শিক্ষার্থী সামিউল আলিম বলেন, অন্তবর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলতে চাই, জুলাই আন্দোলনের অন্যতম পটভুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আজকের হামলায় জড়িত সকলের বিচার করতে হবে। আমাদের রক্তের উপর দিয়ে আপনি সরকারে বসেছেন, যদি বিচার না করেন তাহলে আপনার বিরুদ্ধেও আমরা দাঁড়াব। আপনারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হামলার মুখে রেখেছিলেন কেন তার জবাবদিহিতা আপনাদের করতে হবে।
পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহফুজুর রহমান বলেন, এই হামলা শুধু দুঃখজনক নয়, বরং গভীর ষড়যন্ত্রের আভাস বহন করছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রক্তের বিনিময়েই আজ আপনারা ক্ষমতার মসনদে বসে আছেন কিন্তু আজ সেই শিক্ষার্থীরাই অবহেলা ও নিষ্ক্রিয়তার শিকার। এমন পরিস্থিতিতে সন্ত্রাসীগোষ্ঠী সুযোগ নিয়ে আবার বিশ্ববিদ্যালয়গুলোতে মাথা চাড়া দিয়ে উঠছে। আজ চট্টগ্রামে রক্ত ঝরেছে, কাল হয়তো যবিপ্রবিতে ঝড়বে। যদি পুলিশ ও সেনাবাহিনী আইন শৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ হয়, তবে দেশের কেউই নিরাপদ নয়।
উল্লেখ্য, গতকাল (৩০ আগস্ট) একটি মেসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীর গায়ে দারোয়ান কর্তৃক হাত তোলা নিয়ে স্থানীয়দের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষ শুরু হয়।
এই বিভাগের আরো খবর
-
খুবি প্রতিনিধি: সৈয়দ জাওয়াদ হোসেন সামিইট-পাথরের কাঠামোর ভিড়ে হঠাৎ যদি চোখে পড়ে গোলপাতার বিস্তৃত ছাউনি, চারপাশে সবুজ আর পাশে নিস্তরঙ্গ...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে অবস্থান নিয়ে আনশন শুরু করেছে দুই সন্তানের জননী পলি খানম...
-
যবিপ্রবি প্রতিনিধি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনে শিক্ষার্থীদের ব্যবহারের জন্য নষ্ট হওয়া লিফট...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। রংপুরে ডিশ-ইন্টারনেট’ ব্যবসা দখল নিয়ে বেডরুমে গিয়ে স্ত্রীসন্তানসহ গুলি করে হত্যার হুমকির ঘটনায় জামিন পেয়েছেন বহিস্কৃত যুবদল...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!