- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৬ ০৭:৩৪ পিএম
বরিশালে মাউশির নতুন পরিচালক প্রফেসর জাকির হোসেনের যোগদান
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) বরিশাল আঞ্চলিক কার্যালয়ের নতুন পরিচালক হিসেবে যোগদান করেছেন প্রফেসর মো. জাকির হোসেন। রোববার দুপুর ১২টায় তিনি কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
গত ২৭ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে প্রফেসর মো. জাকির হোসেনকে মাউশির বরিশাল আঞ্চলিক কার্যালয়ের পরিচালক পদে পদায়ন করা হয়। এর আগে তিনি সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক এবং মাউশির বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে দায়িত্ব পালন করেন।
নবাগত পরিচালকের যোগদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সরকারি ব্রজমোহন কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মহিউদ্দিন চৌধুরী, মাউশির উপপরিচালক নাজমুল ইসলাম এবং সহকারী পরিচালক ড. মো. শামিম আহসান উপস্থিত ছিলেন। এছাড়া বরিশাল অঞ্চলের বিভিন্ন সরকারি ও বেসরকারি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত থেকে নবনিযুক্ত পরিচালককে শুভেচ্ছা ও স্বাগত জানান।
সরকারি বিএম কলেজ ইংলিশ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নবনিযুক্ত পরিচালক প্রফেসর মো. জাকির হোসেনকে শুভেচ্ছা জানাতে সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় মো. মঈন উদ্দীন খান, মো. সাজ্জাদুর রহমান ও ইমন তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।
যোগদানের পর প্রফেসর জাকির হোসেন মাউশির বরিশাল আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি বরিশাল অঞ্চলের মাধ্যমিক ও উচ্চশিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, শিক্ষার গুণগত পরিবেশ নিশ্চিতকরণ এবং প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
এই বিভাগের আরো খবর
-
আহাদ তালুকদার, আগৈলঝাড়া (বরিশাল)আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নে প্রচারণার অংশ হিসেবে গণসংযোগ করেছেন চেয়ারম্যান...
-
‘৫ বছরে বৃক্ষরোপণ কর্মসূচি’র আওতায় বরিশাল জেলার ১০টি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট ৪ হাজার ৭৫২টি...
-
রিয়াজুল হক সাগর, রংপুর।রংপুরে শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তার পরিবারের ৪ সদস্যকে হত্যার ঘটনায় স্বল্প সময়ের মধ্যে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!