- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত: ৬ আগস্ট ২০২৬ ১২:০২ পিএম
বরিশালে বিভাগীয় পাঠক সমাবেশ অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ কর্তৃক নির্বাচিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাচনী ইশতেহার অনুযায়ী গণগ্রন্থাগার অধিদপ্তরের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অংশ হিসেবে বরিশালে অনুষ্ঠিত হয়েছে পাঠক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় বরিশাল বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার খলিল আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি (৩য় সংশোধিত) প্রকল্পের প্রকল্প পরিচালক মুঃ বিল্লাল হোসেন খান ও গণগ্রন্থাগার অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও হিসাব) মোছা. মরিয়ম বেগম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল রেঞ্জ এর অতিরিক্ত ডিআইজি ড. মো: সাইফুল্লাহ বিন আনোয়ার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের উপ পরিচালক মো: বেলায়েত হোসেন।
দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পের আওতায় রাজশাহী, রংপুর, বরিশাল, খুলনা, সিলেট ও ময়মনসিংহ এই ছয় বিভাগীয় শহরে পাঠক সমাবেশ আয়োজন করা হচ্ছে। পাঠাভ্যাস গড়ে তোলা, জ্ঞানচর্চা বিস্তার এবং ভ্রাম্যমাণ লাইব্রেরি সেবাকে জনগণের আরও কাছাকাছি পৌঁছে দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য।
এই বিভাগের আরো খবর
-
সরকার বদলেছে, বদলেছে জ্বালানি খাতের নীতিনির্ধারণের কাঠামোও। কিন্তু বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) জ্বালানি আমদানিতে দীর্ঘদিনের একটি ব্যবসায়ী বলয়ের প্রভাব এখনো...
-
বিক্রম আকাশ গৌরনদী প্রতিনিধি:বরিশালের আগৈলঝাড়ায় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে যৌতুক দাবি, শারীরিক ও মানসিক নির্যাতন এবং গর্ভের...
-
মাসুদ রেজা ফয়সাল:বরগুনার বামনা উপজেলার ২নং বামনা সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের আওতায় ইউনিয়ন...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!