শিরোনামঃ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের তিন দফা দাবি, সন্ধ্যা থেকে আমরণ অনশনের ঘোষণা



শাকিব উল হক


বরিশাল প্রতিনিধি




বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবকাঠামোগত উন্নয়নসহ তিন দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ক্যাম্পাসের তিন নম্বর গেটের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন।


শিক্ষার্থীদের মূল দাবিগুলো হলো—দ্রুত সময়ে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, ক্যাম্পাসের আয়তন বৃদ্ধি ও অবকাঠামো সম্প্রসারণ, এবং পরিবহন সংকট নিরসনে জরুরি পদক্ষেপ গ্রহণ।


বিক্ষোভ চলাকালে কিছু সময়ের জন্য বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ থাকায় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। পরে শিক্ষার্থীরা যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে অবরোধ প্রত্যাহার করেন। তবে তারা ঘোষণা দেন, সন্ধ্যা থেকে আমরণ অনশন শুরু হবে।


রসায়ন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবুবকর বলেন, “আমরা বুঝতে পারছি না প্রশাসন কেন আমাদের দাবির প্রতি সাড়া দিচ্ছে না। ভিসি স্যার আন্দোলনের সঙ্গে একমত হলেও কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছেন না।”


তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও আন্দোলনকারী সেজুতি বলেন, “আমরা টানা ৩৬ দিন ধরে আন্দোলন চালাচ্ছি। কিন্তু প্রশাসনের টনকও নড়েনি। তাই আজ থেকে আরও কঠোর আন্দোলনে যাচ্ছি এবং সন্ধ্যা থেকে অনশন শুরু হবে।”

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?