- প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৫ ০৯:৩৯ এএম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর চট্টগ্রাম ছাত্রকল্যাণ পরিষদের নেতৃত্বে আরাফাত-তাওহিদ
ওয়াহিদ-উন-নবী, বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
বরিশাল বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর চট্টগ্রাম ছাত্রকল্যাণ পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের টিএসসির দ্বিতীয় তলায়। ভোটগ্রহণ শেষে সভাপতি নির্বাচিত হন মোহাম্মদ আরাফাত; তিনি ৭৩ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হোসেন শাহরিয়ার পেয়েছেন ৬৩ ভোট। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আহসানুল কবির তাওহিদ; তিনি পেয়েছেন ৮৭ ভোট।
নবনির্বাচিত সভাপতি মো. আরাফাত বলেন, “চট্টগ্রাম ছাত্রকল্যাণ পরিষদ চট্টগ্রাম থেকে আগত শিক্ষার্থীদের সবসময় পাশে থাকবে ও নানা উপায়ে সহযোগিতা করবে। দূর থেকে এসে কেউ যাতে হতাশ না হয়, সেজন্য সার্বক্ষণিক খোঁজখবর নেওয়া, বিশ্ববিদ্যালয়ের নানা সমস্যায় ও বিপদ-আপদে পাশে থাকা—সবাইকে নিয়ে এক পরিবারের মতো ঐক্যবদ্ধভাবে কাজ করব। পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক বিকাশে বিভিন্ন কার্যক্রমও পরিচালিত হবে।”
এবারের নির্বাচনে ১৮ সদস্যের কমিটি গঠিত হয়েছে। এর মধ্যে পাঁচটি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এবং বাকি পদগুলোতে একমাত্র প্রার্থী থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ভোট হওয়া পদগুলো হলো—সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, সহ-প্রচার সম্পাদক এবং কার্যকরী সদস্য (একটি পদ)।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : প্রয়াত বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে গোপালগঞ্জে আলোচনা সভা...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০জন আহত হয়েছে।শুক্রবার (১৪ আগস্ট)...
-
একটি দেশের অর্থনৈতিক পুনর্গঠন শুধু সরকারের নীতিনির্ধারণের ওপর নির্ভর করে না; সেই নীতি কতটা দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়িত হচ্ছে, তার...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!