- প্রকাশিত: ১২ জুন ২০২৬ ০৭:০৮ পিএম
বোরহানউদ্দিনে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত
মোঃ সাইফুল ইসলাম আকাশ
ভোলা জেলা প্রতিনিধি :
মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ,সবার আগে বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো ভোলার বোরহানউদ্দিনে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, বিজ্ঞানচর্চা ও উদ্যোক্তা মনোভাব বিকাশে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুন) সকালের দিকে বোরহানউদ্দিন উপজেলা পরিষদ হলরুম ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন ভোলা ২ আসনের সাংসদ হাফিজ ইব্রাহিম।
এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম এর আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোরঞ্জন বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা গোবিন্দ মন্ডল,উপজেলা উপ-সহকারী প্রকৌশলী(জনস্বাস্থ্য) মাহফুজুর রহমান,সরকারি আব্দুল জব্বার কলেজের মৃত্তিকা বিজ্ঞানের প্রভাষক আবু হেনা মোস্তফা কামাল।
উদ্বোধনী সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আয়েশা সিদ্দিকা।
উদ্বোধন শেষে অতিথিরা উপজেলার ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে উদ্ভাবনী বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা এবং বিভিন্ন গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক:শুক্রবার ছুটির দিন বিকেলে আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখলেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা...
-
বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্য প্রয়াত সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া...
-
একটি চুক্তি কতটা দীর্ঘস্থায়ী হতে পারে? আর দুই দেশের সম্পর্কের মৌলিক পরিবর্তন ঘটলে সেই চুক্তির সুবিধা কি আগের মতো বহাল...
-
ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) পরীক্ষার ফলাফলে ১ম ব্যাচেই প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে বরিশাল বিভাগে প্রতিষ্ঠিত প্রথম...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!