- প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৬ ০৯:০৩ পিএম
বিএনসিসির সিইউও হলেন যবিপ্রবির ক্যাডেট রাজু আহমেদ
যবিপ্রবি প্রতিনিধি:
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) সর্বোচ্চ পদবি ক্যাডেট আন্ডার অফিসার (সিইউও) পদে পদোন্নতি পেয়েছেন বিএনসিসি- যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বিমান শাখার ক্যাডেট মোঃ রাজু আহমেদ।
শুক্রবার (২৮ আগস্ট) সিইউও পদের জন্য যশোর সিটি কলেজে বিএনসিসির ব্যাটালিয়ন কালেক্টিভ ক্যাম্পের র্যাংক প্রদান অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজু আহমেদকে সিইউও’র র্যাংক ব্যাজ পরিয়ে দেন সুন্দরবন রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাসুদ রায়হান এবং রেজিমেন্ট এডজুডেন্ট ফ্লাইট লেফটেন্যান্ট আল নাফিউর রহমান। লিখিত পরীক্ষা, ড্রীল, কমান্ড এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করে চূড়ান্তভাবে উত্তীর্ণ হওয়ায় তাকে পদোন্নতি দেওয়া হয়।
মোঃ রাজু আহমেদ বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। রাজু আহমেদ ২টি স্কোয়াড্রন ক্যাম্প, ১ টি উইং ক্যাম্প (বিমান শাখা) ও ২টি কেন্দ্রীয় ক্যাম্পে অংশগ্রহণ করেছেন। এছাড়া, যবিপ্রবিতে বিভিন্ন দিবস, ভর্তি পরীক্ষার ডিউটিসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানে দায়িত্ব পালন করেছেন।
পদোন্নতি পাওয়ার পর রাজু আহমেদ বলেন, “এই অর্জন আমার জন্য শুধু একটি র্যাঙ্ক নয়, বরং দীর্ঘদিনের পরিশ্রম, শৃঙ্খলা, দায়িত্ববোধ ও স্বপ্নের একটি সুন্দর স্বীকৃতি। বিএনসিসির প্রত্যেক ক্যাডেটের জন্য একটি র্যাঙ্ক অর্জন আনন্দের। তবে নতুন এই দায়িত্বের সঙ্গে দায়িত্ববোধও আরও বেড়ে গেছে। এই পথচলায় আমার সম্মানিত স্যার, প্রশিক্ষক, সিনিয়র এবং প্রিয় সহযোদ্ধা ক্যাডেট ভাই-বোনদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আপনাদের সহযোগিতা ও ভালোবাসা ছাড়া এই পথ এতটা সুন্দর হতো না। নতুন এই দায়িত্বকে সম্মানের সঙ্গে গ্রহণ করছি। চেষ্টা থাকবে সততা, শৃঙ্খলা ও নেতৃত্বের মাধ্যমে যবিপ্রবি বিএনসিসি ফ্লাইটের জন্য সর্বোচ্চটা দেওয়ার।”
তিনি আরও বলেন, “র্যাঙ্ক নয়, দায়িত্বটাই আমার কাছে সবচেয়ে বড়। যবিপ্রবি বিএনসিসি ফ্লাইটকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে এবং ক্যাডেটদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে কাজ করতে চাই। দোয়ার কাম্য যেন এই দায়িত্বের মর্যাদা রাখতে পারি।”
প্রসঙ্গত, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, দায়িত্ববোধ ও দেশপ্রেমের চেতনা বিকাশে কাজ করে থাকে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিএনসিসির বিভিন্ন প্রশিক্ষণ, ক্যাম্প ও দায়িত্ব পালনের মাধ্যমে ক্যাডেটরা নেতৃত্ব ও সাংগঠনিক দক্ষতা অর্জনের সুযোগ পান।
এই বিভাগের আরো খবর
-
বিক্রম আকাশ গৌরনদী প্রতিনিধি:বরিশালের আগৈলঝাড়ায় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে যৌতুক দাবি, শারীরিক ও মানসিক নির্যাতন এবং গর্ভের...
-
মাসুদ রেজা ফয়সাল:বরগুনার বামনা উপজেলার ২নং বামনা সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের আওতায় ইউনিয়ন...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপায় ডেঙ্গুর প্রকৃত চিত্র নিয়ে প্রশ্ন উঠেছে। সরকারি হাসপাতালের হিসাবের সঙ্গে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারগুলোর তথ্যে দেখা...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!