- প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২৫ ০৩:৫১ পিএম
বেরোবিতে সমাজবিজ্ঞান বিতর্ক ক্লাবের আত্মপ্রকাশ , নেতৃত্বে আইভি - মেহেদী
মিনহাজুর রহমান মেহেদী, বেরোবি প্রতিনিধি
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সমাজবিজ্ঞান বিভাগের বিতর্ক সংগঠন "সমাজবিজ্ঞান বিতর্ক ক্লাব" এর আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো ৮ সেপ্টেম্বর (সোমবার ) ।
নবগঠিত সংগঠন এর সভাপতির দায়িত্ব পালন করবেন এম. এ আইভি এবং সাধারণ সম্পাদক মো: মিনহাজুর রহমান মেহেদী।
এ কমিটির সহ-সভাপতি এর দায়িত্বে রয়েছেন বিধান চন্দ্র রয় এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো: রিপন শাহারিয়ার।
এছাড়াও নবগঠিত সংগঠন এর সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান জয় এবং সহ- সাংগঠনিক সম্পাদক মোফাখখারুল ইসলাম।
এছাড়াও অর্থ সম্পাদক এর দায়িত্ব পালন করবেন মুমতাহিনা পারভীন তৃষা।
অন্যান্য পদে যেমন দপ্তর সম্পাদক এর দায়িত্ব রয়েছেন শাওন, বিতর্ক ও কর্মশালা বিষয়ক সম্পাদক খাদিজা আক্তার, তথ্য ও প্রচার সম্পাদক শুভ মোহন্ত, মানব সম্পদ সম্পাদক আইরিন আক্তার এবং লিঙ্গ সমতা বিষয়ক সম্পাদক ইসরাত জাহান আখি।
নবগঠিত কমিটির সভাপতি এম. এ আইভি বলেন, এই ক্লাব আমাদের মেধা, যুক্তি ও প্রকাশভঙ্গি বিকাশের অন্যতম সুন্দর একটি ক্ষেত্র।
আমরা চাই ক্লাবকে শুধু প্রতিযোগিতার জন্য নয়, জ্ঞান ও সংস্কৃতির বিনিময়ের একটি কেন্দ্র হিসেবে গড়ে তুলতে।
আমাদের ভবিষ্যৎ লক্ষ্য হলো নতুন সদস্য সংগ্রহ করা এবং তাদের সক্রিয়ভাবে ক্লাবের কার্যক্রমে যুক্ত করা।
আমরা বিভিন্ন কর্মশালা, বিতর্ক প্রতিযোগিতা এবং প্রশিক্ষণ আয়োজনের মাধ্যমে সবার দক্ষতা বাড়াতে কাজ করব।
এছাড়া, আন্তঃবিশ্ববিদ্যালয় ও জাতীয় পর্যায়ে আমাদের ক্লাবকে আরও শক্তিশালীভাবে উপস্থাপন করার চেষ্টা থাকবে।
সাধারণ সম্পাদক মো মিনহাজুর রহমান মেহেদী বলেন, আমি সব সময় মনে করি বিতর্ক শুধু একটি প্রতিযোগিতা নয় এটি একটি ছাত্রের জন্য আত্মবিশ্বাসের উৎস। নিজের বিভাগের প্রথম বিতর্ক ক্লাবের কমিটির সাথে থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং বিমোহিত । আমাদের লক্ষ্য হলো ক্লাবের কার্যক্রমকে আরও প্রাণবন্ত করা, নতুন সদস্যদেরকে উৎসাহিত করা এবং সবার মিলিত প্রচেষ্টায় আমাদের ক্লাবকে আরও এগিয়ে নিয়ে যাওয়া। আশা করি আমরা সবাই মিলে এই বিতর্কের নতুন যাত্রা সফল করতে পারবো।
সমাজবিজ্ঞান বিতর্ক ক্লাবের পরামর্শক এবং বিভাগের সাবেক শিক্ষার্থী রাকিবুল হাসান বলেন, সমাজবিজ্ঞান বিভাগ এ বিশ্ববিদ্যালয়ের অন্যতম একটি বিভাগ এবং হরহামেশাই এ বিভাগ থেকে শিক্ষার্থীদের জ্ঞান বৃদ্ধির জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়ে থাকে। তারই ধারাবাহিকতায় গঠিত হলো সোসিওলজি ডিবেট ক্লাব। আমার প্রত্যাশা আমার বিভাগের শিক্ষার্থীরা যেন নিজের পড়ালেখা এবং একাডেমিক কার্যক্রম সব ঠিকঠাক রেখে নিজেকে একটু যুক্তিসুদ্ধ মানুষ হিসেবে তৈরি করতে পারে। তার সাথে নতুন সভাপতি এবং সাধারণ সম্পাদকের প্রতি আমাদের এই প্রতিশ্রুতি থাকবে যেন, সমাজবিজ্ঞান ক্লাব শুধু বিশ্ববিদ্যালয় নয় বাংলাদেশের অন্যতম একটি বিতর্ক সংগঠন হিসেবে যেন তৈরি হতে পারে।
এই বিভাগের আরো খবর
-
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) একটি প্রতিনিধিদল। বুধবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ...
-
যবিপ্রবি প্রতিনিধি:যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) কর্মরত বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!