- প্রকাশিত: ৬ আগস্ট ২০২৫ ০৫:৫৫ পিএম
বেরোবিতে ৭টি বাস ভাড়ার অনুমোদন
মিনহাজুর রহমান মেহেদী, বেরোবি প্রতিনিধি :
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) চলতি (২০২৫-২৬) অর্থবছরে শিক্ষার্থীদের যাতায়াতের জন্য শিক্ষার্থীদের জন্য ৫টি বাস, শিক্ষকবৃন্দের একটি কোস্টার এবং কর্মচারীগণের জন্য ১টি বাস ভাড়া নেওয়ার অনুমোদন দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।
বুধবার (৬ আগস্ট, ২০২৫) ইউজিসি পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে বিশ্ববিদ্যালয়ে যাতায়াতের জন্য মোট ৭টি যানবাহন ভাড়া নেওয়ার অনুমোদন দেয়া হয়।
উল্লেখ্য, ইউজিসি কর্তৃক এই নির্দেশনা প্রদানের ফলে বিশ্ববিদ্যালয় পরিবহন পুলে ৭টি বাস সংযুক্ত হবে। খুব দ্রুতই বাস ভাড়া চুক্তি সম্পাদনের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য ৫টি বাস, শিক্ষকবৃন্দের একটি কোস্টার এবং কর্মচারীগণের জন্য ১টি বাস পরিবহন সেবায় নিয়োজিত হবে। এতে করে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের যাতায়াতে পরিবহন সংকট দূর হবে।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!