- প্রকাশিত: ২২ আগস্ট ২০২৬ ১০:২৯ এএম
বাংলাদেশের নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতিকে যবিপ্রবি উপাচার্যের শুভেচ্ছা
রোকাইয়া, যবিপ্রবি প্রতিনিধি :
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নবনিযুক্ত মহামান্য রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দায়িত্ব গ্রহণ করায় তাঁকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর গভীর শ্রদ্ধা, আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়াও শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান।
২১ আগস্ট শুক্রবার, এক অভিনন্দন বার্তায় যবিপ্রবি উপাচার্য বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন অত্যন্ত অভিজ্ঞ, দূরদর্শী এবং দেশপ্রেমিক জননেতা। তাঁর সুদীর্ঘ রাজনৈতিক জীবন, প্রজ্ঞা এবং দেশের মানুষের প্রতি তাঁর দায়বদ্ধতা সর্বজনবিদিত। এই সংকটময় ও উত্তরণকালীন সময়ে রাষ্ট্রপ্রধান হিসেবে তাঁর মতো একজন অভিজ্ঞ ব্যক্তিত্বের অন্তর্ভুক্তি দেশের গণতান্ত্রিক ধারাকে সুসংহত করবে এবং আইনের শাসন ও সুশাসন প্রতিষ্ঠায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
উপাচার্য মহোদয় আরও আশা প্রকাশ করেন যে, নবনিযুক্ত রাষ্ট্রপতির সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশের উচ্চশিক্ষা ও গবেষণা খাত আরও গতিশীল হবে। বিশেষ করে বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক আধুনিক বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় তাঁর দূরদর্শী অভিভাবকত্বে এবং দিকনির্দেশনায় নতুন উচ্চতায় পৌঁছাবে।
অভিনন্দন বার্তার শেষাংশে যবিপ্রবি উপাচার্য নবনিযুক্ত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং তাঁর কার্যকালে দেশের সর্বাঙ্গীন কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
এই বিভাগের আরো খবর
-
বরিশাল সদর উপজেলার ৪ নম্বর শায়েস্তাবাদ ইউনিয়নজুড়ে আড়িয়াল খাঁ নদীর ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। অব্যাহত ভাঙনে ফসলি জমি, বসতঘর, শিক্ষাপ্রতিষ্ঠান,...
-
চিত্রনায়িকা তমা মির্জার এবি ব্যাংকে যোগদানকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাংকিং খাত ও বিনোদনজগতের সম্পর্ক নিয়ে নতুন করে...
-
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি :প্রেমের সম্পর্কে পরিবারের অমতে ভালোবাসার মানুষ প্রেমিক রিফাত ঘরামীর হাত ধরে পালিয়ে গিয়ে বিয়ে করে সুখে-শান্তিতে সংসার...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!