- প্রকাশিত: ১ জুলাই ২০২৬ ০৪:০৪ পিএম
বামনায় গ্রামীণ যুবকদের ২মাসব্যাপী ভ্রাম্যমাণ আইসিটি প্রশিক্ষণের শুভ উদ্বোধন
মাসুদ রেজা ফয়সাল:
বরগুনার বামনা উপজেলায় ‘টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ’ (টেকাব ২য় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় মাসব্যাপী ভ্রাম্যমাণ আইসিটি (কমিউটার ও নেটওয়ার্কিং) প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার (১ জুলাই, ২০২৬) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন ঘোষণা করেন বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা: নিকহাত আরা। এ সময় তিনি বলেন, "বর্তমান যুগে তথ্যপ্রযুক্তির কোনো বিকল্প নেই। গ্রামীণ সুবিধাবঞ্চিত যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে এই ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণ অনন্য ভূমিকা পালন করবে।"
বামনা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) কবীর আহামেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামনা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুল হাসিব।
অনুষ্ঠানে টেকাব প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্যের ওপর আলোকপাত করে বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর ঢাকা থেকে আগত কম্পিউটার প্রশিক্ষক মো: ফারুক আহমেদ রিজভী ও সহকারী প্রশিক্ষক আব্দুর রহিম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, "কর্মই জীবন" এই স্লোগানকে সামনে রেখে সুবিধাবঞ্চিত গ্রামীণ যুবকদের দোরগোড়ায় তথ্যপ্রযুক্তির আলো পৌঁছে দিতে সরকারের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এর মাধ্যমে গ্রামীণ তরুণ-তরুণীরা ঘরে বসেই কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ে দক্ষ হয়ে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবে।
এ সময় টেকাব প্রকল্পের অফিস সহায়ক মিনহাজুর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রশিক্ষণে অংশ নেওয়া প্রশিক্ষণার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক:শুক্রবার ছুটির দিন বিকেলে আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখলেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা...
-
বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্য প্রয়াত সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া...
-
একটি চুক্তি কতটা দীর্ঘস্থায়ী হতে পারে? আর দুই দেশের সম্পর্কের মৌলিক পরিবর্তন ঘটলে সেই চুক্তির সুবিধা কি আগের মতো বহাল...
-
ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) পরীক্ষার ফলাফলে ১ম ব্যাচেই প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে বরিশাল বিভাগে প্রতিষ্ঠিত প্রথম...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!