- প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২৫ ০৩:৩৯ পিএম
বাকৃবি’র শিক্ষার্থীদের উপর বহিরাগতদের হামলার প্রতিবাদে গোবিপ্রবি’র শিক্ষার্থীদের মানববন্ধন
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ভেটেরিনারি ও এনিম্যাল হাজবেন্ড্রি কম্বাইন্ড ডিগ্রির দাবিতে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে বহিরাগতদের সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি)-এর এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেনারি মেডিসিন (এএসভিএম) বিভাগের সাধারণ শিক্ষার্থীরা।
আজ সোমবার (০১ সেপ্টেম্বর) বেলা ১২ টায বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেনারি মেডিসিন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে। এসময় দোষীদের শাস্তির দাবীতে বিভিন্ন ধরনের শ্লোগান দেন তারা।
মানববন্ধন চলাকালে শিক্ষার্থীরা বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক ও ন্যায্য দাবিকে স্তব্ধ করার জন্য পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। এ ঘটনায় তারা গভীর উদ্বেগ প্রকাশ করে দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। দেশের ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার দায়িত্বে নিয়োজিত শিক্ষার্থীদের ওপর এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শান্তিপূর্ণ আন্দোলনে হামলা চালিয়ে শিক্ষার্থীদের সাংবিধানিক অধিকার হরণ করা হয়েছে, যা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী।
এএসভিএম শিক্ষার্থীরা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আরো বলেন, দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার মূল হোতাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি তারা শিক্ষার্থীদের নিরাপত্তা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। #
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক:শুক্রবার ছুটির দিন বিকেলে আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখলেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা...
-
বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্য প্রয়াত সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া...
-
একটি চুক্তি কতটা দীর্ঘস্থায়ী হতে পারে? আর দুই দেশের সম্পর্কের মৌলিক পরিবর্তন ঘটলে সেই চুক্তির সুবিধা কি আগের মতো বহাল...
-
ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) পরীক্ষার ফলাফলে ১ম ব্যাচেই প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে বরিশাল বিভাগে প্রতিষ্ঠিত প্রথম...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!