- প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২৫ ০৭:১৪ পিএম
আকস্মিক স্কুল পরিদর্শনে ইউএনও, নিলেন ক্লাস
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ প্রকল্পের উদ্বোধন শেষ করে অফিসে ফিরছিলেন ইউএনও। পথিমধ্যে রাস্তার পাশের একটি মাধ্যমিক বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শনে গিয়ে ক্লাস নিয়েছেন তিনি। এঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসিত হয়েছেন স্কুল পরিদর্শনকারী ওই উপজেলা নির্বাহী অফিসার। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার গেরাকুল বেগম আক্তারুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুজিবুর রহমান তালুকদার জানান, বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে বিদ্যালয়ে পাঠদান চলছিলো। এরইমধ্যে আকস্মিক বিদ্যালয় পরিদর্শনে আসেন উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রিফাত আরা মৌরি। এসময় ৬ষ্ট শ্রেনীর বিজ্ঞান ক্লাস চলছিলো। পরবর্তীতে সরাসরি তিনি শ্রেণিকক্ষে গিয়ে ছাত্র-ছাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ক্লাস নেন। এরপর শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন এবং বিদ্যালয়ের সমস্যার কথা শুনে সাধ্যমত সমাধানের আশ্বাস প্রদান করেন। বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানিয়েছেন, স্বল্প সময়ের জন্য আমরা ইউএনও স্যারকে শিক্ষক হিসেবে পেয়ে আনন্দিত। তিনি আমাদের লেখাপড়া করে বড় হওয়ার জন্য উৎসাহ দিয়েছেন।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরি বলেন, মানসম্মত শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় এরইমধ্যে বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন করে শিক্ষার মানোন্নয়নের জন্য প্রতিষ্ঠান প্রধানদের দিকনির্দেশনা দেওয়া হচ্ছে। এছাড়াও বিদ্যালয়ের সমস্যাগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবেও তিনি উল্লেখ করেন। পরিদর্শনকালে অন্যান্যদের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সালাউদ্দিন উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপায় আগামী ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ এবং ২৬ মার্চ ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬’ যথাযোগ্য...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!