- প্রকাশিত: ২০ আগস্ট ২০২৫ ০৮:৪৯ এএম
আইইএস কর্তৃক নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক:
ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)(আইইএস) এর অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ইকোনমিক্স সোসাইটি (IES) এর আয়োজনে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সেমিনার রুমে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. গোলাম রসূল। এ সময় বিভাগের সকল শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।
নবীন শিক্ষার্থীরা অনুষ্ঠানে নিজেদের অনুভূতির কথা ব্যক্ত করেন। পরে সংগঠনের সভাপতি ইয়ামিন হোসেন নবীনদের IES এর কার্যক্রম সম্পর্কে ধারণা দেন এবং সংগঠনের গুরুত্ব তুলে ধরেন।
তিনি বলেন “শুধু পড়ালেখা করলেই ভালো কিছু করা যায় এ ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। তোমার সিজিপিএ যতই ভালো হোক না কেন, যদি প্রেজেন্টেশন স্কিল, জনসম্মুখে কথা বলার দক্ষতা এবং কমিউনিকেশন স্কিল না থাকে তাহলে জীবনে ভালো কিছু করা সম্ভব নয়। সকল দিকেই তোমাদের এগিয়ে যেতে হবে।”
এছাড়া বিভাগের লেকচারার মোহাম্মদ টিটু বিশ্ববিদ্যালয়ের নিয়ম-শৃঙ্খলা নিয়ে আলোচনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান ড. গোলাম রসূল অর্থনীতির গুরুত্বের উপর আলোকপাত করে বলেন, “অর্থনীতি একটি সমাজের ভিত্তি। এই ভিত্তি মজবুত না হলে পুরো সমাজব্যবস্থা ভেঙে পড়বে। আর অর্থনীতিবিদরাই হলেন সেই ভিত্তি নির্মাণের কারিগর। একজন ভালো অর্থনীতিবিদ পুরো সমাজব্যবস্থা পরিবর্তন করতে সক্ষম।”
অনুষ্ঠানের শেষাংশে সাবেক শিক্ষার্থীরা নবীন শিক্ষার্থীদের সাথে পরিচিত হন।
এই বিভাগের আরো খবর
-
বরিশালের উজিরপুরে মৎস্যজীবী গ্রাম সংগঠনের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে অপহরণের ৩ দিন পর সাতক্ষীরা জেলার ভোমরা সীমান্ত এলাকা থেকে অপহৃত শিশু সাজিম শিকদার ইয়াছিনকে...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : বাংলাদেশ ফুটবল লিগের তৃতীয় রাউন্ডে গোপালগঞ্জে জামাল ভুইয়ার ব্রাদার্স ইউনিয়নকে উড়িয়ে দিয়েছে ফর্টিস এফসি। জয় এসেছে...
-
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় স্টার্ট নেটওয়ার্কের সহযোগিতায় এবং আভাসের বাস্তবায়নে “Cyclone Readiness Project for the Three Most At-Risk, Previously Uncovered Unions...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!