- প্রকাশিত: ২১ আগস্ট ২০২৫ ০৮:৪৫ পিএম
আগামীকাল খুবিতে শুরু নৈয়ায়িকের "ফোর্থ ন্যাশনাল ডিবেট কম্পিটিশন"
খুবি প্রতিনিধি :
আগামী ২২ আগস্ট (শুক্রবার) খুলনা বিশ্ববিদ্যালয়ে শুরু হতে যাচ্ছে দুই দিনব্যাপী “ফোর্থ ন্যাশনাল ডিবেট কম্পিটিশন ২০২৫”। বিশ্ববিদ্যালয়ের বিতর্ক ক্লাব নৈয়ায়িক -এর আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয় ও কলেজের বিতার্কিকরা অংশ নেবেন।
আয়োজক সূত্রে জানা গেছে, তরুণ সমাজকে যুক্তিবাদী, সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে এবং গণতান্ত্রিক চর্চাকে উৎসাহিত করতেই এ আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা সমসাময়িক, সামাজিক, রাজনৈতিক ও নৈতিক নানা ইস্যুতে যুক্তি-তর্ক উপস্থাপন করবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিরা উপস্থিত থাকবেন। প্রতিযোগিতা শেষে আগামী ২৩ আগস্ট বিকেলে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এবারের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে—বরিশাল বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, সরকারি ব্রজলাল কলেজ, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, প্রাইম বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ।
নৈয়ায়িক বিতর্ক ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, “এই আয়োজন তরুণ প্রজন্মের মুক্ত চিন্তা, বিশ্লেষণী ক্ষমতা ও নেতৃত্ব বিকাশের সুযোগ তৈরি করবে।”
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক:শুক্রবার ছুটির দিন বিকেলে আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখলেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা...
-
বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্য প্রয়াত সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া...
-
একটি চুক্তি কতটা দীর্ঘস্থায়ী হতে পারে? আর দুই দেশের সম্পর্কের মৌলিক পরিবর্তন ঘটলে সেই চুক্তির সুবিধা কি আগের মতো বহাল...
-
ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) পরীক্ষার ফলাফলে ১ম ব্যাচেই প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে বরিশাল বিভাগে প্রতিষ্ঠিত প্রথম...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!