- প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৫ ০৪:৩১ পিএম
৭ দফা দাবীতে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেছে গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ :
৭ দফা দাবীতে প্রায় সাড়ে ৩ ঘন্টা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেছে গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
আজ বুধবার বেলা ১১টার দিকে পলিটেকনিক ইনস্টিটিউটের ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল করে চন্দ্রদিঘলিয়া বাসষ্ট্যান্ড এলাকায় অবস্থান নেয় শিক্ষার্থীরা। পরে সেখানে বসে পড়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে আন্দোলন শিক্ষার্খীরা। এর ফলে মহাসড়কের দুই পাশে ৩/৪ কিলোমিটার এলাকা জুড়ে প্রায় ২ শতাধিক যানবাহন আটকা পড়ে আছে। এতে ভোগান্তিতে পড়ে হাজারো যাত্রী সাধারন। পরে পুলিশ গিয়ে অবরোধকারী শিক্ষার্থীদের বুঝিয়ে বেলা আড়াইটার দিকে অবরোধ তুলে দেয়।
শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে কারিগরি শিক্ষাকে অবহেলা করা হচ্ছে ও প্রকৌশল কর্মক্ষেত্রে কারিগরি শিক্ষার্থীদের প্রাপ্য অধিকার হরণ করা হচ্ছে। এর প্রতিবাদেই তারা রাস্তায় নেমেছেন। #
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ :গোপালগঞ্জের মুকসুদপুরে বসতঘর থেকে মোমেনা বেগম (২৮) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...
-
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের নতুন কমিটিতে সহ-ধর্মীয় প্রতিষ্ঠান বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মেহেন্দিগঞ্জের কৃতি সন্তান ও সাংবাদিক...
-
বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষাবিদ অধ্যক্ষ মো. বেলায়েত হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার। এ উপলক্ষে বরিশালে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে বেলায়েত...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!