- প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৬ ০৭:১১ পিএম
৪০টির বেশি বিশ্ববিদ্যালয়ের মিলনমেলা, গোবিপ্রবিতে বসছে গবেষণা সম্মেলন
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : দেশের ৪০টির বেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) শুরু হতে যাচ্ছে দুই দিনব্যাপী ‘ইন্টারডিসিপ্লিনারি সামিট ২০২৬’।
‘বৈশ্বিক প্রভাবের জন্য চিন্তার মিলন’ প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ২৮ ও ২৯ আগস্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ আয়োজন করছে বিশ্ববিদ্যালয়ের মডেল ইউনাইটেড নেশনস ও বৈশ্বিক বিষয়াবলি নিয়ে কাজ করা সংগঠন গোবিপ্রবি গ্লোবাল অ্যাফেয়ার্স কাউন্সিল (গোবিপ্রবিসি)।
আজ বুধবার (২৬ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সম্মেলন ফিসারিজ ও মেরিন বিভাগের চেয়ারম্যান এবং আয়োজক কমিটির আহ্বায়ক ড. নিয়াজ আল হাসান। এসময় ইইই বিভাগের সহকারী অধ্যাপক সাফিয়া আক্তার দিপা ও সমন্বয়কারী পুস্পিতা রঞ্জন উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সাতটি বিষয়ভিত্তিক অধিবেশনে শিক্ষার্থীদের গবেষণাপত্র উপস্থাপন ও আলোচনা করা হবে। প্রথম দিনে তিনটি এবং দ্বিতীয় দিনে চারটি—মোট সাতটি সেশন অনুষ্ঠিত হবে। এসব অধিবেশনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেবেন।
আয়োজক কমিটির আহ্বায়ক ড. নিয়াজ আল হাসান জানান, সম্মেলনে মোট ১৩৬ টি গবেষণাপত্র জমা পড়ে। এর মধ্য যাচাই-বাছাই শেষে ৬৬ নির্বাচিত গবেষণাপত্রগুলো ম্যাগাজিন আকারে প্রকাশ করা হবে। পাশাপাশি সম্মেলনের কার্যবিবরণী বা প্রসিডিংস আইএসবিএন নিবন্ধিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। গবেষণা কার্যক্রমে ৩৬ জন সহলেখক বা অবজারভার যুক্ত রয়েছেন।
অনুষ্ঠানে বিভিন্ন অধিবেশনের দায়িত্বে থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, জিএসটিইউসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
আয়োজকদের দাবি, ৪০টির বেশি বিশ্ববিদ্যালয়ের গবেষক-শিক্ষার্থীর অংশগ্রহণ, সাতটি আন্তঃবিষয়ক সেশন এবং আইএসবিএন-নিবন্ধিত কার্যবিবরণী প্রকাশের উদ্যোগের কারণে ‘ইন্টারডিসিপ্লিনারি সামিট ২০২৬’ দেশের অন্যতম বৃহৎ শিক্ষার্থী গবেষণা সম্মেলন হতে যাচ্ছে।
আয়োজকেরা বলেন, শিক্ষার্থীদের গবেষণা বৃহত্তর পরিসরে উপস্থাপনের সুযোগ তৈরি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে একাডেমিক যোগাযোগ বৃদ্ধি এবং আন্তঃবিষয়ক গবেষণায় শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দুই দিনব্যাপী এ সম্মেলনে গবেষণা উপস্থাপনার পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হবে বলেও জানান আয়োজকেরা। #
এই বিভাগের আরো খবর
-
রুস্তম ফারাজী, কেশবপুর।পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ২০২৬ উপলক্ষে যশোরের কেশবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও স্মরণ অনুষ্ঠান...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : দেশের ৪০টির বেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) শুরু হতে যাচ্ছে দুই...
-
সোহাগ হাওলাদার, বরগুনা:বরগুনার পাথরঘাটার হাইরের চর সংলগ্ন বঙ্গোপসাগরে এফবি বরকত নামের মাছ ধরার ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ পাঁচ জেলের মধ্যে সাইকুল...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!